SUCSU Election 2026: Students' Expectations for Building a Safe Campus and Their Choices in Selecting Leadership

Read full text
Authors: Sibbir Ahmad, Mahedi Hasan, Fuad Al Abir
Cited by: 0

Abstract

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন নিয়ে সোচ্চারের জরিপের ফলাফল সারসংক্ষেপ: ১) জরিপে মোট অংশগ্রহনকারী ৪৬৯ জন। অংশগ্রহনকারীদের মধ্যে ৪০.১% নারী, ১০.৪% অমুসলিম, ১.১% ক্ষুদ্র নৃগোষ্ঠীর (অবাঙালি) শিক্ষার্থী। ২) ৮১% শিক্ষার্থী বলেছেন তারা শাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাত্রীদের মধ্যে এর হার ৭০.৭%, ছাত্রদের মধ্যে ৮৭.৯%। ৩) ৪৯% শিক্ষার্থী মনে করেন শাকসু নির্বাচনে অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে। ছাত্রীদের মধ্যে এর হার ৩৫.৬%, ছাত্রদের মধ্যে ৫৮%। মন্তব্য নেই ২৫.৬% শিক্ষার্থীর। ৪) ২৪.১% শিক্ষার্থী নিজে শারীরিক বা মানসিকভাবে ক্যাম্পাসে নির্যাতিত হয়েছেন বলে প্রকাশ করেছেন। ছেলেরা নির্যাতিত হয়েছেন মেয়েদের চেয়ে বেশি। ২৬% ছেলেরা নির্যাতিত হয়েছেন, যেখানে মেয়েরা নির্যাতিত হয়েছেন ২১.৩%। ৫) ৪২% শিক্ষার্থী অন্যকে নির্যাতিত হতে দেখেছেন। পুরুষদের মধ্যে এর পরিমাণ ৪৮.৪%। নারীদের মধ্যে এর পরিমাণ ৩২.৪%। ৬) ৫৯.৩% শিক্ষার্থী মনে করেন শাকসু’র নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসকে নির্যাতনমুক্ত করতে পারবেন। ৭) শাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের কয়েকটি মৌলিক চাওয়া হচ্ছে: সেশনজট, দুর্নীতি, নির্যাতন ও সহিংসতামুক্ত নিরাপদ ক্যাম্পাস, আবাসন সমস্যার সমাধান, খাবারের মান উন্নয়ন, অ্যাকাডেমিক পরিবেশ উন্নতকরণ, এবং শিক্ষার্থী-কেন্দ্রিক প্রতিনিধিত্ব যেখানে দলের উর্ধ্বে উঠে শিক্ষার্থীরা প্রাধান্য পাবে। ৮) ভোট দেয়ার ক্ষেত্রে যে যে প্রধান বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দিবে: ব্যক্তিত্বসম্পন্ন হওয়া, সততা, ভালো সংগঠক, ধার্মিক, গুড সেন্স অব হিউমার, প্রগতিশীল, ভালো শিক্ষার্থী, ভালো বক্তা, এবং জুলাই আন্দোলনে ভূমিকা। ৯) যে যে প্রধান প্রধান বৈশিষ্ট্য থাকলে কোন প্রার্থীকে ভোট দিবে না: ব্যক্তিত্বহীন, মাদকাসক্ত, চাঁদাবাজী ও দূর্নীতিমূলক কর্মকান্ডের সাথে জড়িত, যৌন কেলেংকারি আছে, ধর্মবিদ্বেষী, সন্ত্রাসী, মিথ্যাবাদী, ছাত্র নির্যাতনে জড়িত ছিলো, ধুমপায়ী, এবং বদমেজাজী। *****ভিপি, জিএস, এজিএস************************************* ১০) ভিপি পদে কাকে ভোট দিবেন? গোপন ব্যালট পদ্ধতিতে শিক্ষার্থীরা জানান: ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের দেলোয়ার হাসান শিশির (৩২.৬%), ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের মোস্তাকিম বিল্লাহ (১২.৮%), স্বতন্ত্র সাধারণের ঐক্যস্বর প্যানেলের মুহয়ী শারদ (৫.৫১%), স্বতন্ত্র মমিনুর রশিদ শুভ (২.১%), এবং এখনও সিদ্ধান্ত নেন নি (৪০.৫%)। পুরুষ সিদ্ধান্ত নেন নি ৩৭% এবং নারী ৪৫.৭%। ১১) জিএস পদে কাকে ভোট দিবেন? গোপন ব্যালট পদ্ধতিতে শিক্ষার্থীরা জানান: ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের মো : মুজাহিদুল ইসলাম (১৬.২%), ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের মারুফ বিল্লাহ (১৫.১%), স্বতন্ত্র ফয়সাল হোসেন (১০.৪%), স্বতন্ত্র মো : জুনায়েদ হাসান (৯.০১%), স্বতন্ত্র জুনায়েদ আহমেদ (৮.৭১%), সাধারণের ঐক্যস্বর প্যানেলের সাইফুর রহমান সিফাত (৩.২%), অন্যান্য (০.৬%) এবং এখনও সিদ্ধান্ত নেন নি (৩০.৭%)। পুরুষ সিদ্ধান্ত নেন নি ২৬.৭% এবং নারী ৩৬.৭%। ১২) এজিএস ভিপি পদে কাকে ভোট দিবেন? গোপন ব্যালট পদ্ধতিতে শিক্ষার্থীরা জানান: ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের মো : শাকিল (শাকিল মাহমুদ) (২৭.৯%), ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের মো : জহিরুল ইসলাম (১৩.৪%), সাধারণের ঐক্যস্বর প্যানেলের হাফিজুর ইসলাম হাফিজ (৭.৯১%), স্বতন্ত্র আতাহারুল ইসলাম রাহিন (২.১%), এবং এখনও সিদ্ধান্ত নেন নি (৪২%)। পুরুষ সিদ্ধান্ত নেন নি ৩৬.৭% এবং নারী ৫০%। ১৩) ভিপি, জিএস, এজিএসের পর অন্যান্য পদগুলোতে কোন প্যানেলের প্রার্থীদের বেশিরভাগ পজিশনে ভোট দিবেন এ প্রশ্নের রেস্পন্স এসেছে- ছাত্রশিবির ২৮.৬%, ছাত্রদল ৮.৫%, স্বতন্ত্র ১৯%, অন্যান্য ৩%, বলতে পারি না বা আনডিসাইডেড বা ভোট দিবে না ২৮.৫%। *****প্রেডিকশান************************** ১৪) আনডিসাইডেড ভোটারদের (এখনো সিদ্ধান্ত নেয় নি) ডেমোগ্রাফিক তথ্য ও ভোটিং বিহেবিয়ার পর্যবেক্ষণ করে সোচ্চারের প্রেডিকশান হচ্ছেঃ - ভিপি পদে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মোট ভোট পাবে ৫৩.৬%, এবং ছাত্রদলের প্যানেলের প্রার্থী পাবে ৩০%। ছাত্রশিবিরের প্রার্থী ২৩.৬% ভোট বেশি পেয়ে বিজয়ী হবে। - জিএস পদে ছাত্রশিবিরের পাবে ৩১.৪% ভোট, এবং ছাত্রদলের পাবে ২৭% ভোট। ছাত্রশিবিরের প্রার্থী ৪.৪% ভোটে জয়লাভ করবে। জিএস পদে সবচেয়ে বেশি কনটেস্ট হবে। তিনজন স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ হাসান, জুনায়েদ আহমেদ ও ফয়সাল হোসেন ৯% থেকে ১৪% করে ভোট পাবে। - এজিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী পাবে ৪৬.৮%, এবং ছাত্রদলের প্রার্থী পাবে ২৫.৪%। ২১.৪ % ভোটে জয়লাভ করবে।

Fields of Study & Subjects

Higher Education Practises and Engagement Electoral Systems and Political Participation Higher Education Research Studies

Publication details

Journal / source
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Publication date
18 January 2026
Language
BN